মেদিনীপুর সদর ব্লকের ডালকাটি গ্রামে লোকালয়ে হাতি আতঙ্কে গ্রামবাসীরা - The News Lion

মেদিনীপুর সদর ব্লকের ডালকাটি গ্রামে লোকালয়ে হাতি আতঙ্কে গ্রামবাসীরা




দি নিউজ লায়ন ; শনিবার সাত সকালে আচমকা একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার ডালকাটি গ্রামে ঢুকে পড়ে। সাতসকালে গ্রামে  হাতি ঢুকে পড়ায় আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। হাতিটি  গ্রামের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। সেই সঙ্গে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। গ্রামে হাতি ঢুকে পড়ায় কার্যত গৃহবন্দি অবস্থায় দীর্ঘক্ষন ঘরের মধ্যে থাকেন গ্রামবাসীরা।


গ্রামবাসীরা ফোন করে বিষয়টি জানায় বনদপ্তরকে।খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সকাল দশটা নাগাদ হাতিটিকে গ্রাম থেকে জঙ্গলের দিকে পাঠায়। গ্রামবাসীদের অভিযোগ আগে রাতের বেলা হাতি  গ্রামে আসত।এখন এখন প্রকাশ্য দিবালোকে গ্রামে হাতি ঢুকে পড়ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আরো অভিযোগ এই এলাকায় বেশ কয়েকটি হাতি রয়েছে।


বনদফতর কে হাতি তাড়ানোর জন্য জানানো হয়েছে। কিন্তু বনদপ্তর এর কোনো উদ্যোগ চোখে পড়েনি। যেভাবে প্রতিদিন হাতি গ্রামে ঢুকে পড়ছে তাতে ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। হাতি গুলি ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে। তাই ওই এলাকার চাষিরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। তাই গ্রামবাসীরা বনদপ্তর কে হাতি গুলিকে তাড়ানোর আবেদন জানিয়েছেন।


 বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বনদপ্তর এর পক্ষ থেকে। সেইসঙ্গে বনদপ্তর হাতি গুলি কে উত্তপ্ত করতে নিষেধ করেছে গ্রামবাসীদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.